আগডুম বাগডুম

আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে
ঢাক ঝাঁজর মৃদং বাজে
বাজতে বাজতে চললো ঢুলী
ঢুলী গেল সে-ই কমলাফুলি
কমলাফুলির টিয়েটা
সুজ্জিমামার বিয়েটা
আয় রঙ্গন হাটে যাই
পান সুপারী কিনে খাই
পানের ভেতর ফোঁপরা
মায়ে ঝিয়ে ঝগড়া
হলুদ বনে কলুদ ফুল
মামার নামে টগর ফুল।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

সাম্প্রতিক সংযোজন

Scroll to Top