আগুনজ্বলা ফাগুনে

ফাগুন এলেই আগুন জ্বালে
লাল পলাশের বন–
ফাগুন এলেই আগুন জ্বালে
দুঃখী মায়ের মন।
সেই যে কবে ‘আসছি’ বলে
দুষ্টু খোকা তার
বেরিয়ে গেল নিশান হাতে
ফিরল না সে আর।
ফাগুন এলে সেই মা ডাকে–
“কই গেলি বাপধন?”
“এই তো আমি!”– বলে ওঠে
হাজার পলাশ বন!
শহীদ মিনার বলে মা গো,
দেখ মেলে তোর আঁখি,
এই তো আমি তোর ছেলে মা,
চিনতে পারিস নাকি?
ফুল কুড়াতে গিয়েছিলাম
অন্য কোথাও না–
দৈত্য-দানোর চোখ এড়িয়ে
ফুল এনেছি মা!

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

একুশে ফেব্রুয়ারি

একুশ আমার বোনের দুঃখমায়ের চোখের জল। একুশ আমার ভায়ের রক্তচির-সমুজ্জ্বল। একুশ আমার পিতার আক্রোশপুত্রের তাজা খুন। একুশ আমার অস্তিত্বের রথবাংলাদেশের

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top