আমি বাংলায় গান গাই

আমি বাংলায় গান গাই,
আমি বাংলার গান গাই,
আমি আমার আমিকে চিরদিন এই
বাংলায় খুঁজে পাই।

আমি বাংলায় দেখি স্বপ্ন,
আমি বাংলায় বাঁধি সুর-
আমি এই বাংলার মায়া ভরা পথে,
হেঁটেছি এতটা দূর।

বাংলা আমার জীবনানন্দ,
বাংলা প্রাণের সুখ
আমি একবার দেখি, বার বার দেখি
দেখি বাংলার মুখ॥

আমি বাংলায় কথা কই,
আমি বাংলার কথা কই
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি,
বাংলায় জেগে রই।
আমি বাংলায় মাতি উল্লাসে,
করি বাংলায় হাহাকার
আমি সব দেখেশুনে খেপে গিয়ে-
করি বাংলায় চিৎকার।

বাংলা আমার দৃপ্ত স্লোগান,
ক্ষিপ্ত তীর ধনুক
আমি একবার দেখি, বার বার দেখি
দেখি বাংলার মুখ॥

আমি বাংলায় ভালোবাসি,
আমি বাংলাকে ভালোবাসি,
আমি তারই হাত ধরে সারা পৃথিবীর
মানুষের কাছে আসি।
আমি যা কিছু মহান বরণ করেছি
বিনম্র শ্রদ্ধায়,
মিশে তেরো নদী, সাত সাগরের জল
গঙ্গায়,পদ্মায়-
বাংলা আমার তৃষ্ণার জল,
তৃপ্ত শেষ চুমুক,
আমি একবার দেখি, বার বার দেখি
দেখি বাংলার মুখ॥

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

একুশে ফেব্রুয়ারি

একুশ আমার বোনের দুঃখমায়ের চোখের জল। একুশ আমার ভায়ের রক্তচির-সমুজ্জ্বল। একুশ আমার পিতার আক্রোশপুত্রের তাজা খুন। একুশ আমার অস্তিত্বের রথবাংলাদেশের

বাকি অংশ »

এক গাঁয়ে

আমরা দুজন একটি গাঁয়ে থাকি।সেই আমাদের একটিমাত্র সুখ।তাদের গাছে গায় যে দোয়েল পাখিতাহার গানে আমার নাচে বুক।তাহার দুটি পালন-করা ভেড়াচরে

বাকি অংশ »

আমি কোনো আগন্তুক নই আহসান হাবীব

আসমানের তারা সাক্ষীসাক্ষী এই জমিনের ফুল, এইনিশিরাইত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষীসাক্ষী এই জারুল জামরুল, সাক্ষীপুবের পুকুর, তার ঝাকড়া ডুমুরের ডালে

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top