আজ নয়।কালও নয়।
একদিন হবে।
সেদিন তুমি বা আমি কেউ থাকবনা।
তবু হবে।
সব রক্ত আর জল মিলে মিশে প্রণামের মত
রক্তিম ভোরের দিকে যাবে।
আজ নয়।কালও নয়।
তবু জেনো,একদিন হবে।
তখন আমার ছেলে ছুঁড়ে ফেলে হননের ছুরি
নীল অন্ধকারে
তোমার মেয়ের বুকে খুঁজে পাবে সঠিক কস্তুরী
গোপন প্রহরে।
একাকার হয়ে যাবে ধান আর গান,
সাগরে পাহাড়ে বনে
আলো দিয়ে লেখা হবে মানুষের নাম,
অর্থ পাবে সব ভালোবাসা,
এক হাঁটু জলে ডুবে যাবে না তো একবুক আশা,
আমাদের এত মেধা এত শ্রম ঢালার গৌরবে
আজ নয়,কাল ও নয়,
যা চেয়েছি…. একদিন হবে।
খো খো
মায়ের সঙ্গে ঠোঙা বানায়.,বিকেলে খেলে খো খো,বনগাঁ থেকে বার্লিনে যায়,সাধ্যি থাকে রোখো।মেয়ের বাবা সকাল-সন্ধেচৌমাথাতে হকার,ছোট বোনটি ফাইভে পড়ে,এখনও দাদা বেকার।তবুও