একুশের গান

একুশ মানেই আসছে
সালাম ফিরে আসছে, বরকত ফিরে আসছে
তাজুল ফিরে আসছে….
একুশ মানেই মুক্তিযুদ্ধ ফিরে আসছে
সেই সাহসে বুক-পেতে-দেয়া তারুণ্য ফিরে আসছে
তারুণ্যের চোখে দুর্জয় শপথ ফিরে আসছে,
শহীদেরা ফিরে আসছে
স্বাধীনতা ফিরে আসছে
বাংলাদেশ ফিরে আসছে;

এই পদ্মা-মেঘনার দেশে আবার ৫২ আসছে
৬৯ আসছে
৭১ ফিরে আসছে,
একুশ মানেই আসছে, স্বপ্ন আসছে, ভবিষ্যৎ আসছে।
একুশ মানে অতীত নয়, আগামী।
মৃত্যু নয়, জন্ম,
একুশ মানে শ্বাশ্বত বাংলার হিজল-তমাল
ভাটিয়ালি গান শাপলা-ফোটা দিঘি,
পদ্মানদীর মাঝি
ঢাকার উন্মুক্ত রাজপথ, দীর্ঘ মিছিল
নগ্ন পায়ে হাঁটা
সারাদিন ‘আমি কি ভুলিতে পারি’।
একুশ মানে আসছে
সালাম আসছে, বরকত আসছে,
তাজুল আসছে…

মায়ের অশ্রুভেজা চোখে
আবার আশার ঝিলিক ফিরে আসছে
পিতার তপ্ত বুকে
আবার বিশ্বাস ফিরে আসছে
সন্তানের ম্লান চোখে
আবার স্বপ্ন ফিরে আসছে,
একুশ মানে আসছে, আসছে, আসছে…
এই একুশে তাজুল ফিরে আসছে
শোষণের বিরুদ্ধে কঠিন প্রতিবাদ আসছে
সম্মিলিত সংগ্রাম আসছে,
পুঁজিবাদের জন্য চরম আঘাত আসছে;

একুশ মানে আসছে
বাংলা ভাষার দিন আসছে.
কৃষ্ণচুড়া পলাশের দিন আসছে,
দুনিয়া-কাঁপানো দিন আসছে;
এই একুশ মানে মাঠভরা পাকা ধানের গন্ধ,
নদীতে রূপালী মাছ,
পালের নৌকা;
একুশ মানে দিগন্তজোড়া আগামী দিনের স্বপ্ন
একুশ মানে জয়নুলের ছবি,
নজরুলের কবিতা
হৃদয়মথিত রবীন্দ্রনাথের গান;
একুশ মানে আমর সোনার বাংলা
একুশ মানে পয়লা বৈশাখ
একুশ মানে শহীদের পায়ের শব্দ
একুশ মানে অজর, অমর, অবিনশ্বর।

একুশ মানে আসবে
একুশ মানে আসছে,
শহীদেরা আসছে,
স্বাধীনতা আসছে
বাংলাদেশ আসছে;
একুশ মানে আসছে
সালাম আসছে, বরকত আসছে,
তাজুল আসছে…

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

একুশে ফেব্রুয়ারি

একুশ আমার বোনের দুঃখমায়ের চোখের জল। একুশ আমার ভায়ের রক্তচির-সমুজ্জ্বল। একুশ আমার পিতার আক্রোশপুত্রের তাজা খুন। একুশ আমার অস্তিত্বের রথবাংলাদেশের

বাকি অংশ »

এই অক্ষরে

এই অক্ষর যেন নির্ঝরছুটে চলা অবিরামযেন কিছু তারা দিচ্ছে পাহারাআকাশেতে লিখে নাম।অক্ষরগুলি চায় মুখ তুলিঅন্তরে জাগে গান,শিখি তার কাছে অজানাযা

বাকি অংশ »

ফেব্রুয়ারির গান

দোয়েল কোয়েল ময়না কোকিলসবার আছে গানপাখির গানে পাখির সুরেমুগ্ধ সবার প্রাণ। সাগর নদীর ঊর্মিমালারমন ভোলানো সুরনদী হচ্ছে স্রোতস্বিনীসাগর সমুদ্দুর। ছড়ায়

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top