একুশ মানে

একুশ মানে, মায়ের ভাষা,
বোনের বুলি।
একুশ মানে, বাবার কথা,
গানের কলি।
একুশ মানে, রক্তে ভেজা,
দুঃখ ভরা দিন।
একুশ মানে, সুখ জাগানো,
হৃদয় গাথা বীন।
একুশ মানে,ভাষার টানে,
প্রভাত ফেরীর গান।
একুশ মানে, শহীদ ভাইয়ের,
রক্তে ভেজা বান।
একুশ মানে,গভীর রাতে,
মায়ের বুকের কষ্ট।
একুশ মানে,বাঁশির টানে,
মধুর বীনার সুর।
একুশ মানে,ডালে ডালে,
রক্তে রাঙ্গা, শিমুল পলাশ।
একুশ মানে,কঠিন বাঁধার,
কঠিন আঘাত।
একুশ মানে, ইচ্ছে মত,
স্বপ্ন বোনা।
একুশ মানে, দৃঢ় মনোবল,
সম্মুখে চলা।
একুশ মানে,দাদুর কাছে,
শহীদ ভাইয়ের, গল্প শুনা।
একুশ মানে, শিশুর মুখের,
মধুর বানী।
একুশ মানে, পাখির গানে,
মধুর ধ্বনী।
একুশ মানে,অগ্নিঝরা,
লালচে ফাগুন মাস।
একুশ মানে,উৎপীড়কের,
দারুন সর্বনাশ।
একুশ মানে, মুক্তির দূত,
বাংলা ভাষার গান।
একুশ মানে, তোমার আমার,
মায়ের ভাষার টান।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

একুশে ফেব্রুয়ারি

একুশ আমার বোনের দুঃখমায়ের চোখের জল। একুশ আমার ভায়ের রক্তচির-সমুজ্জ্বল। একুশ আমার পিতার আক্রোশপুত্রের তাজা খুন। একুশ আমার অস্তিত্বের রথবাংলাদেশের

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top