কাজের ছেলে

“দাদখানি চাল, মসুরের ডাল,
চিনি-পাতা দৈ,
দুটি পাকা বেল, সরিষার তেল,
ডিম-ভরা কৈ।”
পথে হেঁটে চলি, মনে মনে বলি,
পাছে হয় ভুল,
ভুল যদি হয়,মা তবে নিশ্চয়,
ছিঁড়ে দেবে চুল !
“দাদখানি চাল, মসুরের ডাল,
চিনি-পাতা দৈ,
দুটি পাকা বেল, সরিষার তেল,
ডিম-ভরা কৈ।”
বাহবা ! বাহবা ! ভোলা,ভুতো ,হাবা
খেলিছে তো বেশ;
দেখিব খেলাতে কে হারে কে জেতে,
কেনা হ’লে শেষ।
“দাদখানি চাল, মসুরের ডাল,
চিনি-পাতা দৈ,
ডিম-ভরা বেল, দুটি পাকা তেল,
সরিষার কৈ।”
ঐতো তো ওখানে ঘুড়ি ধরে টানে,
ঘোষদের ননী;
আমি যদি পাই, তা হলে ওড়াই
আকাশে এখনি।
“দাদখানি তেল, ডিম-ভরা বেল,
দুটি পাকা দৈ,
মসুরের চাল, চিনি-পাতা ডাল,
সরিষার কৈ।”
এসেছি দোকানে,কিনি এই খানে
যত কিছু পাই,
মা যাহা বলেছে ঠিক মনে আছে
তাতে ভুল নাই।
“দাদখানি বেল, মসুরের তেল,
সরিষার কৈ,
চিনি-পাতা চাল, দুটি পাকা-ডাল,
ডিম ভরা দৈ।”

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

ক্ষেত মজুরের কাব্য




মুগর উঠছে মুগর নামছে

ভাঙছে মাটির ঢেলা,

আকাশে মেঘের সাথে সূর্যের

জমেছে মধুর খেলা।



 ভাঙতে ভাঙতে বিজন মাঠের

কুয়াশা গিয়েছে কেটে,

কখন শুকনো মাটির তৃষ্ণা

শিশির

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top