ছাড়পত্র

যে শিশু ভূমিষ্ঠ হল আজ রাত্রে
তার মুখে খবর পেলুমঃ
সে পেয়েছে ছাড়পত্র এক,
নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার
জন্মমাত্র সুতীব্র চিৎকারে।
খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত
উত্তোলিত, উদ্ভাসিত
কী এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়।
সে ভাষা বোঝে না কেউ,
কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার।
আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা।
পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের
পরিচয়-পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর
অস্পষ্ট কুয়াশাভরা চোখে।
এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান;
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে
চলে যেতে হবে আমাদের।
চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
অবশেষে সব কাজ সেরে
আমার দেহের রক্তে নতুন শিশুকে
করে যাব আশীর্বাদ,
তারপর হব ইতিহাস।।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

একটি মোরগের কাহিনি

একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেলবিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে,ভাঙা প্যাকিং বাক্সের গাদায়আরো দু’তিনটি মুরগীর সঙ্গে।আশ্রয় যদিও মিলল,উপযুক্ত আহার মিলল

বাকি অংশ »

অতি কিশোরের ছড়া

তোমরা আমায় নিন্দে ক’রে দাও না যতই গালি,আমি কিন্তু মাখছি আমার গালেতে চুনকালি,কোনো কাজটাই পারি নাকো বলতে পারি ছড়া,পাশের পড়া

বাকি অংশ »

ভরত মণ্ডলের মা

বৃদ্ধা বললেন:‘আমার এক ছেলে গেছে,আরেক ছেলে কে নিয়ে যাকজমি আমি দেব না ওদের |এই যে হাত দু’টো দেখছো বাবা…’ব’লে তাঁর

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top