ছুঁয়ে দেখা এবং হীরক সন্ধান


দু’হাত জুড়ে দৈব-অভিশাপ,
যেখানেই ছোঁয়া লাগে কালো দাগ পড়ে।
বহুজন্মকাল আগে একবার আমি
একাকিনী জিরাফকে একটু করে ছুঁয়ে দেখেছিলাম গোপনে।

আমার দু’হাতে শুধু দৈব-অভিশাপ,
কী করে বাড়াই হাত লাবণ্যের দিকে!
বলো,কোনখানে আমি স্পর্শ রাখি
একমাত্র কালো চুলে ছাড়া?
-সেখানে জমাট রাত্রি রেলিঙে দাঁড়িয়ে থাকে
মাঝরাতে একা। কি করে রচনা করি ছোঁয়া।
আমার দু’হাত জুড়ে দৈব-অভিশাপ।

বাদ দাও এইসব, পড়ে থাক দৈব জটিলতা;
তার চেয়ে ভালো হয় এক কাজ করো –
তোমাকে ছোঁবো না আমি,তুমিই বরং
ইচ্ছে মতো আমাকেই ছুঁয়ে দেখতে পারো।


তোমাকে খনন করে হীরা খুঁজে পাবে-
এ রকম প্রেমিক কোথায়!
নকল সম্পর্ক নিয়ে মানুষের জীবনযাপন,
খাওয়া-দাওয়া,টি-ভি দেখা,তারপর বিছানায় জবাফুল ফোটা।
তারপর,পাশ ফেরা ঘুমের ভিতর
অন্য রকমের হীরা খোঁজা।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »

কৃপণ

আমি ভিক্ষা করে ফিরতেছিলেমগ্রামের পথে পথে,তুমি তখন চলেছিলেতোমার স্বর্ণরথে।অপূর্ব এক স্বপ্ন-সমলাগতেছিল চক্ষে মম-কী বিচিত্র শোভা তোমার,কী বিচিত্র সাজ।আমি মনে ভাবেতেছিলেম,এ

বাকি অংশ »

সীমারেখা

পোশাকেও ঢেকে থাকে রাত্রীর নিবিড় কালো ঢেউ,তারই মধ্যে ভেসে থাকে অনুজ্জ্বল নক্ষত্রের তিল।অতখানি দূর থেকে গেঁথে যায় চোখের মণিতে।সেইখান থেকে

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top