তারপর 

তারপর?
তারপর শেষ হল চোদ্দ বছরের অজ্ঞাতবাস।
সে আমাকে দেখে ডুকরে উঠল
– তুমি এমন বিবর্ণ কেন?
আমি তাকে দেখে চমকে উঠলাম
– তুমি এমন বিদীর্ণ কেন?
সে বললে
– আমার হাতের দিকে তাকাও।
তার হাতে ঘর-পোড়া আগুনের চাকা-চাকা ছেঁকা
– আমার বুকের দিকে তাকাও।
তার বুকে ভাঙা রাজবাড়ির সমস্ত ইট পাথর।
– আমার চোখের দিকে তাকাও।
তার চোখে উপুড় হয়ে আছে দুটো মরা ভ্রমর।
আমি ভিজে বাতাসের মত জিজ্ঞেস করলাম
– তোমাকে কাঙাল সাজাল কে?
সে পাতা-ঝরার শব্দে জানাল
– স্বপ্নের দরজা খুলে দিয়েছিলাম যাকে।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

মাধবীর জন্যে

আয়নার পাশে একটু অন্ধকার ছায়া এঁকে দাও।ব্যথিত দৃশ্যের পট জুড়ে থাক চিত্রিক আঁধার।দেয়ালের ছবিটাকে একটু সরাতে হবে ভাই।ওটা নয়, এই

বাকি অংশ »

যে টেলিফোন আসার কথা

যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি।প্রতীক্ষাতে প্রতীক্ষাতেসূর্য ডোবে রক্তপাতেসব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে।একান্তে যার হাসির কথা হাসেনি।যে

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top