নন্দিনীর চিঠি শুভঙ্কর কে-৮

আজকাল প্রায়ই
বিকেল হওয়ার আগে বিকেলের আলো নিভে যায়।
আজকাল প্রায়ই
সময় হওয়ার ঢের আগে-ভাগে এসে যায়
ঘুমোবার রাত।

আকাশের এত কাছে শুয়ে থাকি, তবুও আকাশ
গায়ে জড়ানোর সরু আঁচলের খুঁটটুকুকেও
খুলে নিতে মুখ গোমড়ায়।
নক্ষত্রের আলো লেগে পাছে,
বত্তিচেল্লী যে-রকম আলোর প্রতিভা দিয়ে
নিজের নায়িকা গড়েছেন
আমার সর্বাঙ্গ সেই চিরন্তন আলো পেয়ে যায়,
জ্যোস্নাকে নিভিয়ে দেয়, নিভবার সময়ের আগে।

আমারই যে ভুল।
মনের সমস্ত কথা খুলে বলেছি এদের।
তুমি আজ কি বলেছ
তুমি কাল কি কি বলেছিলে
তোমার চোখের অভ্রখানি থেকে ঠিকরোয়
কি রকম উল্কার ঝলক
তোমার চিঠির ভাঁজে ভাঁজে পা গুটিয়ে শুয়ে থাকে কোন খরস্রোত
সমস্ত বলেছি।
এমন কি তোমার আঙুল
শরীরের ঘাটে ঘাটে তানপুরার জলধ্বনি
কিভাবে বাজায়।

আজকাল তাই
পাট-ভাঙা শাড়ি পরে লিপষ্টিক ঠোঁটে ছোঁয়ালেই
আকাশ বৃষ্টিতে ভেঙে পড়ে।
তোমার চিঠির খাম খুললেই সূর্য ডুব যায়।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »

কৃপণ

আমি ভিক্ষা করে ফিরতেছিলেমগ্রামের পথে পথে,তুমি তখন চলেছিলেতোমার স্বর্ণরথে।অপূর্ব এক স্বপ্ন-সমলাগতেছিল চক্ষে মম-কী বিচিত্র শোভা তোমার,কী বিচিত্র সাজ।আমি মনে ভাবেতেছিলেম,এ

বাকি অংশ »

সীমালঙ্ঘন

আদর-প্রসঙ্গে আমি ইচ্ছে করে সীমারেখা লঙ্ঘন করেছিযাতে তুমি ক্রোধান্বিত রক্তজবা হয়ে যেতে পারোহঠাৎ নীরব হয়ে যাতে দূরে সরে যেতে পারো।

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top