পথ নহে অন্তহীন

প্রসন্ন প্রভাতে আজি যাত্রা শুরু কর হে কাফেলা!
সম্মুখে আলোকদীপ্ত বেলা।
দূর পথ প্রসারিত, দিকে দিকে চঞ্চল জীবন।
আঁধার নির্মোক হতে কর উন্মোচন
গতিময় দৃপ্ত প্রাণাবেগ,
ভেদ করি সংশয়ের মেঘ
চলো চলো যাত্রাপথে, সম্মুখে অনন্ত সম্ভাবনা!
পথে পথে যদি দেয় হানা
খল মুষিকের দল, তবু চলো চলো হে কাফেলা!
তোমারে দেখাবে পথ দীপ্ত রাঙ্গা উদয়ের বেলা।
আবারও নামিবে রাত্রি, তবু দ্বিধা করিয়ো না আর,
রুদ্ধ করিয়ো না গতি, লক্ষ্য দৃঢ় রাখিয়ো তোমার
মনযিল-ই-মোকসেদে তুমি উপনীত হবে একদিন,
দুর্বার রাখিয়ো গতি! পথ কভু নহে অন্তহীন।

হে কাফেলা! যাত্রা করো! মনযিলে মনযিলে যাও বলে
আজি এ প্রভাতে আলোকের পথে ঈদগার পথে চলে
খুশী ভরা ক-টি প্রাণ
কটি আনন্দের গান
স্বার্থ বিহীন অন্তর নিয়ে ক-টি জন করে আজি দান।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

একুশের কবিতা

আশ্চর্য এমন দিন। মৃত্যুতে করে না কেহ শোক,মৃত্যুরে করে না ভয়, শঙ্কাহীন, কিসের আলোকউদ্ভাসিত ক’রে তোলে ক্লান্ত দেহ, মুখ, পদক্ষেপসংকল্পের

বাকি অংশ »

জন্মেছি এই দেশে 

অনেক কথার গুঞ্জন শুনিঅনেক গানের সুরসবচেয়ে ভাল লাগে যে আমার‘মাগো’ ডাক সুমধুর। আমার দেশের মাঠের মাটিতেকৃষাণ দুপুরবেলাক্লান্তি নাশিতে কন্ঠে যে

বাকি অংশ »

পল্লী স্মৃতি

বহুদিন পরে আজি মনে পড়েপল্লী ময়ের কোল,ঝাউশাখে সেথা বনলতা বাঁধিহরষে খেয়েছি দোলকুলের কাটার আঘাত লইয়াকাঁচা পাকা কুল খেয়ে,অমৃতের স্বাদ যেন

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top