বাবা আর মা

বাবাও নাকি ছোট্ট ছিলেন
মা ছিলেন একরত্তি
ঠাম্মি দিদু বলেন, এসব
মিথ্যে নয় সত্যি।
বাবা ছিলেন আমার সমান
টুয়ার সমান মা
বাবা চড়তেন কাঠের ঘোড়ায়
মা দিতেন হামা!

বাবা ছিলেন দস্যি ছেলে
মা খুব ছিঁচকাঁদুনে
বাবা খেতেন কানমলা
খুব বিশ্বাস হয় শুনে?
আমি ছোট, বুবুন ছোট
টুয়া, জিয়া আর ভাই
মায়েরা সব মায়ের মতন।
বাবারা সব বাবা-ই।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

মা

যখন ডাকি শিউলি হয়েশরৎ তখন
ভোরের হাওয়ায় বলে
কান্না রাখিস না, মা তো ছিলই মা তো আছেই,
সবখানেতেই মা
যখন ডাকি মা
সহস্র চোখ বিপন্ন

বাকি অংশ »

মা

যেখানেতে দেখি যাহামা- এর মতন আহাএকটি কথায় এত সুধা মেশা নাই,মায়ের মতন এতআদর সোহাগ সে তোআর কোনখানে কেহ পাইবে ভাই!

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

Scroll to Top