মানুষের ডাহুকী ভাবনা

মানুষ তো ডাহুক নয় অথচ ডাহুকের বেদনার
ভেতরে মানুষ ডুবে যেতে পারে, ডুব দেয়
চিরকাল- এইভাবে মানুষের ডাহুকী ভাবনা
মূত্ররসে যেমন ভেসে যায় মানুষের
স্বভাবের নির্বিবেকী তাবৎ লোনা ও অম্লতা
তেমনি মানুষ ঢেলে দিতে পারে
ঐ ডাহুকী ভাবনার ভেতর মানুষের
যতো বেদনা, বিষতিক্ত সারাৎসার,
ডাহুক ও মানুষ যদিও পরস্পর বেদনার
এপিঠ-ওপিঠ, কিছুটা মানুষের, কিছুটা ডাহুকের
তবু মানুষ তো কখনো ডাহুক নয়
অথচ ডাহুক তার বেদনার সীমা- স্বর্গের কতোদূর,
কতোদূর- একজন মানুষকে নিয়ে যেতে পারে?

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top