কৌলীন্য

মিছা কেন কুল নিয়া কর আঁটাআঁটি।
এ যে কুল কুল নয় সার মাত্র আঁটি।।
কুলের গৌরব কর কোন্ অভিমানে।
মূলের হইলে দোষ কেবা তারে মানে।।
ঘটকের মুখে সুধু কুলীনের চোপা।
রস নাই যশ কিসে কুল হল টোপা।।
আদর হইত তবে ভাঙ্গিলে অরুচি।
পোকাধরা সোঁকা ভার দেখে যায় রুচি।।
অতএব বৃথা এই কুলের আচার।
ইথে নাহি রক্ষা পায় কুলের আচার।।
কুলের সম্ভ্রম বল করিব কেমনে।
শতেক বিধবা হয় একেক মরণে।।
বগলেতে বৃষকাষ্ঠ শক্তিহীন যেই।
কোলের কুমারী লয়ে বিয়ে করে সেই।।
দুধে দাঁত ভাঙ্গে নাই শিশু নাম যার।
পিতামহী সম নারী দারা হয় তার।।
নরনারী তুল্য বিনা কিসে মন তোষে।
ব্যভিচার হয় শুদ্ধ এই সব দোষে।।
কুলকল্পে নয় রূপ সুলক্ষণ যাহা।
অবশ্য প্রামাণ্য করি শিরোধার্য তাহা।।
নচেৎ যে কুল তাহা দোষের কারণ।
পাপের গৌরব কেন করিব ধারণ।।
হে বিভু করুণাময় বিনয় আমার।
এ দেশের কুলধর্ম করহ সংহার।।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

মানুষ কে?

নিয়ত মানসধামে একরূপ ভাব।জগতের সুখ-দুখে সুখ দুখ লাভ।।পরপীড়া পরিহার, পূর্ণ পরিতোষ।সদানন্দে পরিপূর্ণ স্বভাবের কোষ।।নাহি চায় আপনার পরিবার সুখ।রাজ্যের কুশলকার্যে সদা

বাকি অংশ »

মাতৃভাষা

মায়ের কোলেতে শুয়ে ঊরুতে মস্তক থুয়েখল খল সহাস্য বদন।অধরে অমৃত ক্ষরে আধ আধ মৃদু স্বরেআধ আধ বচনরচন।।কহিতে অন্তরে আশা মুখে

বাকি অংশ »

তপসে মাছ

কষিত-কনককান্তি কমনীয় কায়।গালভরা গোঁফ-দাড়ি তপস্বীর প্রায়॥মানুষের দৃশ্য নও বাস কর নীরে।মোহন মণির প্রভা ননীর শরীরে॥পাখি নও কিন্তু ধর মনোহর পাখা।সমধুর

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

Scroll to Top