ওস্তাদের কদর

কুমারে তাঁহার পড়াইত এক মৌলবী দিল্লীর।
একদা প্রভাতে গিয়া
দেখেন বাদশাহ,শাহজাদা এক পাত্র হস্তে নিয়া
ঢালিতেছে বারি গুরুর চরণে
পুলকিত হৃদে আনত নয়নে –
শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজরই পায়ের ধূলি
ধুয়ে মুছে সব করিছেন সাফ, সঞ্চারি অঙ্গুলি।

            শিক্ষক মৌলবী

ভাবিলেন, আজি নিস্তার নাহি, যায় বুঝি তার সবি।
দিল্লীপতির পুত্রের করে
লইয়াছে পানি চরণের ‘পরে’
স্পর্ধার কাজ, হেন অপরাধ কে করেছে কোন কালে!
ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তাঁর ভালে।
হঠাৎ কি ভাবি উঠি
কহিলেন, ” আমি ভয় করি নেকো, যায় যাবে শির টুটি’
শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার
দিল্লীর পতি সে তো কোন ছার,
ভয় করি নেকো, ধারি নেকো ধার, মনে আছে মোর বল।
বাদশাহ শুধালে শাস্ত্রের কথা শুনাব অনর্গল।
যায় যাবে প্রাণ তাহে,
প্রাণের চেয়েও মান বড়, আমি বোঝাব শাহানশাহে।”

         তার পরদিন প্রাতে

বাদশাহর দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কিল্লাতে।
খাস কামরাতে যবে
ওস্তাদেরে ডাকি, বাদশা কহেন, ”শুনুন জনাব তবে,
পুত্র আমার আপনার কাছে
সৌজন্য কি কিছু শিখিয়াছে?
বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা,
নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা-।”
ওস্তাদ কন,”জাহপানা, আমি বুঝিতে পারিনে, হায়,
কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায়?”
বাদশাহ কহেন, -”সেদিন প্রভাতে
দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে,
নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন,
পুত্র আমার জল ঢালি, শুধু ভিজাইছে ও চরণ।
নিজ হাতখানি আপনার পায় বুলাইয়া সযতনে
ধুয়ে দিল নাকো কেন সে চরণ, স্মরি’ ব্যথা পাই মনে।”
উচ্ছ্বাস ভরে শিক্ষক আজি দাঁড়ায়ে সগৌরবে
কুর্ণিশ করি ,বাদশাহে তবে কহেন উচ্চরবে
”আজ হতে চির-উন্নত হল শিক্ষা-গুরুর শির,
সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর।”

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

আত্মত্রাণ

বিপদে মোরে রক্ষা করো,এ নহে মোর প্রার্থনা-বিপদে আমি না যেন করি ভয়।দুঃখতাপে ব্যথিত চিতেনাই বা দিলে সান্ত্বনা,দুঃখে যেন করিতে পারি

বাকি অংশ »

প্রবর্তকের ঘুর-চাকায়

যায় মহাকাল মূর্ছা যায়প্রবর্তকের ঘুর-চাকায় ।যায় অতীতকৃষ্ণ-কায়যায় অতীতরক্ত-পায়-যায় মহাকাল মূর্ছা যায়প্রবর্তকের ঘুর-চাকায়!প্রবর্তকের ঘুর-চাকায়! যায় প্রবীণচৈতি-বায়,আয় নবীনশক্তি আয়।যায় অতীতযায় পতিত, ‘আয়

বাকি অংশ »

পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতারবিলে,আকাশ থেকে

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top