আমার প্রিয় বাবা

আমার বাবা আমার কাছে খুবই প্রিয়জন
হৃদয় মাঝে বাবা হলো বড় আপনজন ।
বাবা মানে মাথার ওপর শীতল কমল ছায়া,
বুকের মাঝে লুকিয়ে রাখে আদর আর মায়া ।

বাবা আমায় দেখাত যে সত্য পথের আলো
বাবা আমায় বুঝিয়ে দিতো মন্দ আর ভালো ।
দেখলে বিপদ ঝাপিয়ে পরে আমার প্রিয় বাবা
আসুক যত ঝড় বাদল কিংবা কালো থাবা ।

আজ তুমি নেই তবু আছো এই না গহীন মনে
তোমার কথা মনে করে অশ্রু চোখের কোনে ।
খুব সকালে ঘুম ভাঙ্গাতে আদর করে মাথায়
সেগুলো তো সৃতি শুধু এখন মনের পাতায় ।
আজও আমার মনে পরে হাতটি তোমার ধরে
ঘর ছেড়ে বেরিয়ে যেতাম কত শত ভোরে ।

তোমার শাসন তোমার বারণ তোমার ভালবাসা
পাইনা খুঁজে হাতরে বেড়ায় মনে হতাশা ।
শুনি না তো বাবা তোমার সেই না দরাজ গলা
দেখি না তো বাবা তোমার সেই না ছুটে চলা ।
এখন আমি খুজি তোমায় ওই আকাশের তারায়
দিন হলে ভাঙ্গি আবার রাত্রি হলে গড়াই ।

আজ অবেলায় ছুটে আসি মন নদীটির কূলে
অশ্রু চোখে তোমার ছবি ওঠে শুধু দুলে ।
হইনি বলা যে কথাটি আজ শুনে নাও বাবা
ভালবাসি তোমায় আমি,আমার প্রিয় বাবা ।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

উত্তরাধিকার

আমাদের বাবারা ছিলেন সাহসী যোদ্ধাতরবারি আর তেজী ঘোড়ার পিঠে চড়েবন মাঠ গ্রামান্তর ঘুরে বেড়াতেনছিলেন ইস্পাতের মত দৃঢ়, ঝড়ের মত বাধাহীনমৃত্যু

বাকি অংশ »

পিতার ছায়া

বাবার হাতে বেশ জোর ছিলোদুপুরবেলা নদী থেকে গোসল করে এসেবারান্দায় কখনো ভাত খেতে বসে, তরকারীতেনুন কম হওয়া নিয়ে—আমাদের উদ্দেশ্যেযখন একটা

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top