জন্মবৃত্তান্ত 

মা-কে নিয়ে আমার খুব গর্ব ছিল
আমার জন্মের সময় আমি তো জন্মাইনি –
সুতরাং, জন্মদাত্রী ব’লে নয়।

আসলে
মা খুব গুছিয়ে বলতে পারত
জন্মের গল্প।

মা বলত
সেই জ্যোৎস্নায় ফুটফুটে রাতের কথা,
যখন আমি আসব ব’লে
চাঁদ ঢুকে পড়েছিল আমাদের কুঁড়েঘরে –
আর কোথা থেকে যেন
একটা চক্রধর সাপ
আমারই মাথার পাশ দিয়ে চ’লে গেল
ক্ষমা দেখিয়ে।

মা জানত
মানুষের জন্মের কাহিনী
ঠিক কতটা বললে সুন্দর হয়।
ঠিক কতটা বললে
সাপের ছোবলেও ঝ’রে পড়ে মধু।

সেজন্যে
বেমালুম চেপে গিয়েছিল
রক্তে ভেসে যাওয়া নিজের
সেই যায়-যায় অবস্থার কথা –
নাড়ির ভিতরের যন্ত্রণার কথা।

মা নিজের মৃত্যু দেখেনি।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

ক্ষেত মজুরের কাব্য




মুগর উঠছে মুগর নামছে

ভাঙছে মাটির ঢেলা,

আকাশে মেঘের সাথে সূর্যের

জমেছে মধুর খেলা।



 ভাঙতে ভাঙতে বিজন মাঠের

কুয়াশা গিয়েছে কেটে,

কখন শুকনো মাটির তৃষ্ণা

শিশির

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top