হলুদ আলোর কবিতা

দুয়ারে হলুদ পর্দা। পর্দার বাহিরে ধুধু মাঠ
আকাশে গৈরিক আলো জ্বলে।
পৃথিবী কাঞ্চনপ্রভা রৌদ্রের অনলে শুদ্ধ হয়।
কারা যেন সংসারের মায়াবী কপাট
খুলে দিয়ে ঘাস, লতা, পাখির স্বভাবে
সানন্দ সুস্থির চিত্তে মিশে গেছে।
শান্ত দশ দিক। দুয়ারে হলুদ পর্দা।
আকাশে গৈরিক আলো কাঁপে। সারাদিন কাঁপে।

আকাশে গৈরিক আলো। হেমন্ত-দিনের মৃদু হাওয়া
কৌতুকে আঙুল রাখে ঘরের কপাটে,জানালায়।
পশ্চিমের মাঠে মানুষের স্নিগ্ধ কণ্ঠ।
কে জানে মানুষ আজও মেঘ হতে গিয়ে
স্বর্ণাভ মেঘের স্থির ছায়া হয়ে যায় কি না।
তার সমস্ত আবেগ হয়তো সংহত হয়
রোদ্দুরের হলুদ উত্তাপে।
আলো কাঁপে। সারাদিন কাঁপে।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

এক গাঁয়ে

আমরা দুজন একটি গাঁয়ে থাকি।সেই আমাদের একটিমাত্র সুখ।তাদের গাছে গায় যে দোয়েল পাখিতাহার গানে আমার নাচে বুক।তাহার দুটি পালন-করা ভেড়াচরে

বাকি অংশ »

বিষ্টি

আকাশ জুড়ে মেঘের খেলাবাতাস জুড়ে বিষ্টি,গাছের পাতা কাঁপছে আহাদেখতে কী যে মিষ্টি!কলাপাতায় বিষ্টি বাজেঝুমুর নাচে নর্তকী,বিষ্টি ছাড়া গাছের পাতাএমন করে

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

Scroll to Top