কদম মাঝির স্বগতোক্তি

বিষ্টি শ্যাষ -অহনও হাওয়ার তোড়ে দানবের তেজ
য্যানো কোনো বেলেহাজ কামুক ইতর
নারাজি ছেমড়ির মত
নাওডারে ঠেইল্লা জলিধান খেতের ভিতর!
যতই বৈডা মারি, দুই ধার লগ্নি মারে তাগড়া দুই পোলা
গলুই লড়ে না দেহি – জিনের আছরে নায়ে উল্ডা পাল-তোলা!

নাওরে নাও, মনে নাই: হেই ভরা যৈবনের কালে
হুঁতের উজানে বা’য়া তরতরায়া গেছি গিয়া মান্দারের খালে…
ভরা-কাটালের দিনে আওলা-ঝাওলা অয়ে গেলে মন
আচম্বিতে গলা মারতো মারফতির টান
দেখিছি গাঙের ঘাটে ক্যামন ট্যারায়া চায়
কলিমের বইন থিকা বেওয়া নূরজাহান।
বেচইন মনের তারে টুনটুনায়া মরি’ গেছে আরো কত গান
য্যামুন লগ্নির ঘায়ে লুদের ভুরভুরি ওডে খইয়ের লাহান।
গেছেগা গানের গলা, কী আছে কইতে আর করি না কসুর:
নদীর মাছের লগে কই জানি চইল্লা গেছে নিকিরির সুর।

আমার কতা কী কমু, ঘুণে-ধরা দেহি তর নিজেরও যৈবন,
ঝাড়েবংশ জেল্লাদার ফড়িয়া-পাইকার আর ধূর্ত মহাজন।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

হরিপদ’র দিনরাত্রি

তরল হীরের নদী,সোনারঙ নৌকো দোলে দূরে-স্বেচ্ছায় লাফিয়ে পড়ে ঝাঁক-ঝাঁক রুপালি ইলিশ…সহসা স্বপ্নের ঘোরে হেসে ওঠে হরিপদ জেলে:দেখে সে গঞ্জের হাটে

বাকি অংশ »

কবি 

আমার শৈশবে নাকি মাকে ডেকে বলেছিলো ময়াজ ফকির:সেরেক বিন্নির সাথে নবান্নের ক্ষীররেঁধে শিন্নি দিবি খুশিমনে বাবার দরগায়;সেখানে যে আধল্যাংটা পাগলাটা

বাকি অংশ »

আগুনজ্বলা ফাগুনে

ফাগুন এলেই আগুন জ্বালেলাল পলাশের বন–ফাগুন এলেই আগুন জ্বালেদুঃখী মায়ের মন।সেই যে কবে ‘আসছি’ বলেদুষ্টু খোকা তারবেরিয়ে গেল নিশান হাতেফিরল

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top