কথোপকথন – ২৮

– আমার আগে আর কাউকে ভালোবাসনি তুমি?
– কেন বাসব না? অনেক।
কৃষ্ণকান্ডের উইলের ভ্রমর
যোগাযোগের কুমু
পুতুলনাচের ইতিকথার কুসুম
অপরাজিত –র

– ইয়ার্কি করো না। সত্যি কথা বলবে।
– রোগা ছিপছিপে যমুনাকে ভালোবেসেছিলাম বৃন্দাবনে
পাহাড়ী ফুলটুংরীকে ঘাটশিলায়
দজ্জাল যুবতী তোর্সাকে জলপাইগুড়ির জঙ্গলে
আর সেই বেগম সাহেবা, নীল বোরখায় জরীর কাজ
নাম চিল্কা

– আবার বাজে কথার আড়াল তুলছ ?
– বাজে কথা নয়। সত্যিই।
এদের কাছ থেকেই তো ভালোবাসতে শেখা।
অনন্ত দুপুরে একটা ঘাস ফড়িং-এর পিছনে
এক একটা মাছরাঙার পিছনে গোটা বাল্যকাল
কার্পাস তুলো ফুটেছে
সেইদিকে তাকিয়ে দুটো তিনটে শীত–বসন্ত।
এইভাবে তো শরীরের খাল–নালায়
চুইয়ে চুইয়ে ভালোবাসার জল।
এইভাবে তো হৃদয়বিদারক বোঝাপড়া।
কার আদলে কী আর কোনটা মাংস, আর কোনটা কস্তুরী গন্ধ।

ছেলেবেলায় ভালোবাসা ছিল
একটা জামরুল গাছের সঙ্গে।
সেই থেকে যখনই কারো দিকে তাকিয়ে দেখতে পাই
জামরুলের নিরপরাধ স্বচ্ছতা ভরাট হয়ে উঠেছে
গোলাপী আভার সর্বনাশে,
অকাতর ভালোবেসে ফেলি তত্ক্ষনাত্
সে যদি পাহাড় হয়, পাহাড় নদী হয়
নদী কাকাতুয়া হলে, কাকাতুয়া নারী হলে – নারী ।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

মাধবীর জন্যে

আয়নার পাশে একটু অন্ধকার ছায়া এঁকে দাও।ব্যথিত দৃশ্যের পট জুড়ে থাক চিত্রিক আঁধার।দেয়ালের ছবিটাকে একটু সরাতে হবে ভাই।ওটা নয়, এই

বাকি অংশ »

যে টেলিফোন আসার কথা

যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি।প্রতীক্ষাতে প্রতীক্ষাতেসূর্য ডোবে রক্তপাতেসব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে।একান্তে যার হাসির কথা হাসেনি।যে

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top