বাংলাই আমাদের 

আমরা বাংলার লোক,
বাংলাই আমাদের, এদের ওদের সবার জীবন |
আমাদের রক্তে ছন্দ এই নদি মাঠ ঘাট
এই আমজাম বন,
এই স্বচ্ছ রৌদ্রজলে অন্তরঙ্গ ঘরোয়া ভাষার
হাস্যস্নাত অশ্রুদীপ্ত পেশল বিস্তার|
চোখে কানে ঘ্রাণে প্রাণে দেহমনে কথায় স্নায়ুতে
গঙ্গার পদ্মার হাসি একাকার, সমগ্র সত্তার
অজেয় আয়ুতে নিত্য মৃত্যুত্তীর্ণ দুঃখে হর্ষে
ছন্দে বর্ণে বেঁধে দেবে কোমল কঠিন স্পর্শে |
যতই বর্বর হও শক্তিলোভে কূটবুদ্ধি
আজ শতাধিক রাবিন্দ্রিক পুণ্য বর্ষে
তুমি পাবে কোথায় নিস্তার ?

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

এক গাঁয়ে

আমরা দুজন একটি গাঁয়ে থাকি।সেই আমাদের একটিমাত্র সুখ।তাদের গাছে গায় যে দোয়েল পাখিতাহার গানে আমার নাচে বুক।তাহার দুটি পালন-করা ভেড়াচরে

বাকি অংশ »

আমি কোনো আগন্তুক নই আহসান হাবীব

আসমানের তারা সাক্ষীসাক্ষী এই জমিনের ফুল, এইনিশিরাইত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষীসাক্ষী এই জারুল জামরুল, সাক্ষীপুবের পুকুর, তার ঝাকড়া ডুমুরের ডালে

বাকি অংশ »

মাতৃভূমি, কী যেন তোমার নাম ছিলো?

পাঠ্যবই থেকে অপমানে ঝরে পড়েগৌরবের পঙক্তিমালা—৭ই মার্চ প্রশ্ন করে ২৬শে মার্চকেতুমি কি শুনতে পাওজনসমুদ্রে জোয়ারের ধ্বনি?বাংলার বধির পাহাড়ওলজ্জায় নত হয়,সাগরের

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

Scroll to Top