সোজা কথা

স্রেফ তোর একটা কাজ হোক, গাড়িবাড়ি চাই না।
–কী করে ঘুরবি?
দুপায়ে ইচ্ছে থাকলেই এই পৃথিবীটা তোর।
-কোথায় থাকবি?
কেন? তোর আকাশটা কি দুজন মানুষ থাকবে
এমন একটা ঘরের থেকেও খুব ছোট?
-বৃষ্টি পড়লে?
তুই ছাউনি হবি।
-রোদ বাড়লে?
তুই আড়াল করবি।
-আর বাড়ির লোক?
দুচারদিন মুখ দেখাদেখি বন্ধ করবে
তারপর ঠিক ডেকে নেবে, ওরাও মানুষ তো।
-যদি না ডাকে
গাধা। তখন তুই মেয়ে হোস
আমি তোর মতো ভিতু একটা ছেলে হয়ে যাব।
-আমি গাধা?
না তুই গাধাদের বস।
-তুই কিন্তু রাগাচ্ছিস
আহারে অগ্নিঠাকুর, রাগলে যেন পুড়িয়ে দেবে।
-বিকেলের দিকে তৈরি থাকিস
পালাবি?
-তুই একটা মেয়ে। এত বেহায়া কেন, তোর লজ্জা নেই?
লজ্জা এখন পুরুষের ভূষণ। এই দ্যাখ কেমন তুই ঝুঁটি বেঁধেছিস।
কানে দুল, হাতে নখ, এরপর…
-এরপর কি? এটা তো এখন ফ্যাশন চলছে।
যখন মেয়েদের ফ্যাশন ধার করেছিস, তখন লজ্জা টুকুও নে।
না হলে লোকে বলবে…
-কী বলবে?
নাহ তুই কাঁদবি, ওসব কথা তোর না শোনাই ভালো।
-এটা কিন্তু তুই বাড়াবাড়ি করছিস।
তবে নখ ভাঙ, দুল খোল, সটান বাবার সামনে গিয়ে বল
আমি আপনার মেয়েকে ভালোবাসি।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

যদি কেউ বলত

এই বর্ষায় হাতে কদম দিয়েযদি কেউ ভালোবাসি বলতকেউ যদি দেখে জ্বলে? তবে তার ইচ্ছে,সে জ্বলত। যদি হাওয়া আসত, উড়িয়ে দিত

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top