স্বাস্থ্যসম্মত প্রত্যাখ্যান

উঁহু,
ওভাবে নয়—ওভাবে দৃষ্টি ফেরাতে নেই,
ওরকম প্রত্যাখ্যান স্বাস্থ্যসম্মত নয়।
ঠিক ওভাবে প্রত্যাখ্যান করতে হয় না—
কিছুটা শিল্পিত হও, না হলে অনিদ্রাকে
ইচ্ছাহীন ভালোবেসে বাড়বে বয়স।

কিছুটা শস্যসুলভ, কিছুটা বৃক্ষ ছায়াময়
কিছুটা প্রস্ফুটিত না হলে ঘ্রানার্দ্র হবে না নারী।

ওভাবে নয়—ওরকম প্রত্যাখ্যান অস্বাস্থ্যকর তরুনিকা
আরো চান্দ্রিক বেদনাধৌত হতে হয়
হতে হয় আরো স্নিগ্ধ, মুগ্ধ মেঘমালা।
প্রত্যাখ্যান দিয়েছো যখন
কিছুটা প্রত্যাশা রেখে যাও,
না হলে তোমার কৃষ্ণচূড়াহীন কেটে যাবে ফলন্ত ফাল্গুন।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

মিছিল

যে যাবে না সে থাকুক, চলো, আমরা এগিয়ে যাই।যে-সত্য জেনেছি পুড়ে, রক্ত দিয়ে যে-মন্ত্র শিখেছি,আজ সেই মন্ত্রের সপক্ষে নেবো দীপ্র

বাকি অংশ »

ফাঁসির মঞ্চ থেকে

ফাঁসির মঞ্চ থেকে আমাদের যাত্রার শুরু।এক একটি জন্মের সমান মেধাবী মৃত্যুএক একটি প্রতিজ্ঞা-পুষ্ট মৃত্যুর সোপানদুর্যোগ-অন্ধকারে তুলে রাখে সূর্যময় হাত—তুমুল তিমিরে

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top