জীবনানন্দ

ডুমুরের ফুল
লাউয়ের জাংলা
বনলতা সেন
রূপসী বাংলা
ফড়িঙের ডানা
দোয়েলের শিস
ঝরা পাতাদের
কথা ফিসফিস
ফিরে ফিরে আসা
ধানসিড়ি নদী
পঞ্চমী চাঁদে
ছায়া নিরবধি
পাখির পালকে
বিষাদ-ছন্দ
রৌদ্রের রঙ
পাতার গন্ধ
জীবনানন্দ
জীবনানন্দ…
ধবল জোৎস্না
চন্দ্রের ঝাঁজ
রূপালি আলোর
মৃদু-কারুকাজ
বিহবল-দুখী
স্বর্ণালি চিল
রোদ-ভেজা ডানা
করে ঝিলমিল
ঘুম ঘুম চোখ
ডাহুকের গান
লাশকাটা ঘর
করে আহবান
পিছু নেয় মায়া
দ্বিধা ও দ্বন্দ্ব
সুতোর ওপারে
কে ডাকে অন্ধ!
জীবনানন্দ
জীবনানন্দ……

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

এক গাঁয়ে

আমরা দুজন একটি গাঁয়ে থাকি।সেই আমাদের একটিমাত্র সুখ।তাদের গাছে গায় যে দোয়েল পাখিতাহার গানে আমার নাচে বুক।তাহার দুটি পালন-করা ভেড়াচরে

বাকি অংশ »

আমি কোনো আগন্তুক নই আহসান হাবীব

আসমানের তারা সাক্ষীসাক্ষী এই জমিনের ফুল, এইনিশিরাইত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষীসাক্ষী এই জারুল জামরুল, সাক্ষীপুবের পুকুর, তার ঝাকড়া ডুমুরের ডালে

বাকি অংশ »

মাতৃভূমি, কী যেন তোমার নাম ছিলো?

পাঠ্যবই থেকে অপমানে ঝরে পড়েগৌরবের পঙক্তিমালা—৭ই মার্চ প্রশ্ন করে ২৬শে মার্চকেতুমি কি শুনতে পাওজনসমুদ্রে জোয়ারের ধ্বনি?বাংলার বধির পাহাড়ওলজ্জায় নত হয়,সাগরের

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

Scroll to Top