স্বাধীনতা

কথাটা ত মিছা লয়
লালগড়ের জঙ্গলমহলের সবাই জানে
ডুমুরগড়্যা, বেণাচাপড়া, বাঁকিশোল,হাতিঘোসা,শালডাঙ্গা
মোহনপুর, কলাইমুড়ির জানে সবাই
দিনের বেলা পুলিশ
রাতের বেলা উয়ারা,
পুলিশ বলে স্বাধীনতা
উয়ারা বলে মিছাকথা
ফের পুলিশ বলে স্বাধীনতা
ফের উয়ারা বলে মিছা কথা,
আমরা গরীব মানুষ
আমরা গো মুখখু মানুষ
খিদা বুঝি তিলষা বুঝি
ইসবের ত কিছু বুঝি নাই,
তবু দিনের বেলা পুলিশ আসে,
“হপন আছিস?”
হঁ আইজ্ঞা আছি
আমি হপন মান্ডি
বাপ তিলকা মান্ডি।
রাতের বেলা জঙ্গলমহলে রাত নামলে
আমার তালপাতায় ছাওয়া মাটির ঘরে
জুমড়াকাঠের আংরার পারা অন্ধকার
কপাট ও নাই হুড়কাও নাই
তখন উয়ারা আসে
কমরেড হপন আছো?
বলি হঁ আইজ্ঞা আছি
আমি হপন মান্ডি
বাপ তিলকা মান্ডি।
এমনি করে দিন কাটে
এমনি করে রাত কাটে
ইয়ার মাঝে গেলবছরে
বাঁকিশোলের কালভাট গেল বোমা তে উড়ে
তখন আমি খাটতে গেছি খড়গপুরের মুরগি খামারে
দিনটা ছিল বাবুদে পতকা তুলার দিন
আমরা হাভাতা মানুষ
আমরা গো মুখখু মানুষ
খিদা বুঝি তিলষা বুঝি
পতকা ত বুঝি নাই
তাই ভাল্যে ভাল্যে দেখছিলম
কিরম তিরঙ্গা পতকা তুলছে বাবুরা
খড়গপুরের টাউনের বাবু
দেখতে দেখতে পুলিশ গাড়ি,
পুলিশ বললেক, তোর নাম কি?
বললম, হপন মান্ডি
বাপ তিলকা মান্ডি।
গাঁ?
বেণাচাপড়া।
বলক?
লালগড় জঙ্গলমহল।
বললেক, আর বলতে হবেক নাই চল চল।
বলি যাব অ কুথাকে?
বললেক,লক আপে।
সেটা কী বঠে আইজ্ঞা?
সে তুই বুঝে যাবি থানাতে গেলেই বুঝে যাবি।
ই বাবা আমি হপন মান্ডি হে
গরিব মানুষ
খিদা বুঝি তিলষা বুঝি
উসবের ত কিছু বুঝি নাই।
মারাংবুরুর কিরা কাড়্যে বলছি
হাঁ দেখ অ বোমা যে কী জিনিস বঠে
বাপের কালে সেটা চোখে দেখি নাই।
বলতে বলতে আমার লাঙ্গল চষা আঁকল পরা হাতে
লুহার বেড়ি দিলেক পরাই
তারপরে ঘাড়ে ধরে ধাঁকালে জিবগাড়িতে দিলেক ভরে,
গাড়ির ভিতরে বন্দুকের নল ঠেকাই ইপাশে পুলিশ উপাশে পুলিশ
তার মাঝে আমি হপন মান্ডি
বাপ তিলকা মান্ডি।
দিনটা ছিল বাবুদে পতকা তুলার দিন
থানায় তখন পতকা তুলছে দারগাবাবু
আমরা গরীব মানুষ
আমরা গো মুখখু মানুষ
খিদা বুঝি তিলষা বুঝি
ইসবের ত কিছু বুঝি নাই
তাই শুদাইছিলম,
ইটা কী বঠে আঁইজ্ঞা?
এই পতকা জিনিসটা কি বঠে?
পতকা তুললে কী হবেক আমাদে?
মাত্তক এইটুকুন কথা
মাইরি বলছি,
সেই কথা শুনে কি বলব
ভেড়ার পালে যেমনি হামলে পড়ে নেকড়া হুঁড়াল
তেমনি করে আমার ঘাড়ের উপরে
হামলে পড়লেক দারগাবাবু
তা বাদে বুট জুতা পরা পায়ে
এমন একটা গড়ারি দিলেক মারে
আমি মু থুবড়াই গেলম পড়্যে
বললেক,
তুই জানিস নাই
তুই শুনিস নাই
শা-লা
ইটাই তো স্বাধীনতা
ইটাই তো স্বাধীনতা ।
আমি হপন মান্ডি
বাপ তিলকা মান্ডি
আমরা গরীব মানুষ
আমরা গো মুখখু মানুষ
খিদা বুঝথম
তিলষা বুঝথম
ইবার বুঝলম
কাকে বলে স্বাধীনতা
কাকে বলে মিছা কথা
কাকে বলে স্বাধীনতা
কাকে বলে মিছা কথা ।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

ভরত মণ্ডলের মা

বৃদ্ধা বললেন:‘আমার এক ছেলে গেছে,আরেক ছেলে কে নিয়ে যাকজমি আমি দেব না ওদের |এই যে হাত দু’টো দেখছো বাবা…’ব’লে তাঁর

বাকি অংশ »

কিছু একটা পুড়ছে

কিছু একটা পুড়ছেআড়ালে, বেরেতে, তোষকের তলায়, শ্মশানেকিছু একটা পুড়েছেইআমি ধোঁয়ার গন্ধ পাচ্ছিবিড়ি ধরিয়েছে কেউকেউ উবু হয়ে ফুঁ দিচ্ছে উনুনেকেউ চিতায়

বাকি অংশ »

জন্ম মৃত্যু জীবনযাপন

মৃত্যু আমাকে নেবে, জাতিসংঘ আমাকে নেবেনা,আমি তাই নিরপেক্ষ মানুষের কাছে, কবিদের সুধী সমাবেশেআমার মৃত্যুর আগে বোলে যেতে চাই,সুধীবৃন্দ ক্ষান্ত হোন,

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top