এপিটাফ

যতদূরে থাকো ফের দেখা হবে। কেননা মানুষ
যদিও বিরহকামী, কিন্তু তার মিলনই মৌলিক।
মিলে যায় – পৃথিবী আকাশ আলো একদিন মেলে!

এ সেতু সম্বন্ধ মিল, রীতিনীতি সবকিছুতেই আজ
সুসংঘবদ্ধ, সুতরাং হে বিরহ যেখানেই যাও
মিলন সংযোগ সেতু আজ আর অসম্ভব নয়!
মূলতঃ বিচ্ছেদ চোখের বহির্বস্তু, বাহ্যিক আগুন!
কিন্তু মনে যেহেতু মঞ্জুষা আছে – মৈত্রীমমতায়
পৃথিবীর এপার ওপার তাই, তোমার সমস্তদূর এক লহমায়
মনের কোণায় এসে অলৌকিক মিলে মিশে যায়!

এখন হৃদয় আর বিরহের বিন্দুমাত্র বিকাশে অলীক
বলেনা হবেনা দেখা, – আর নয়, – কোনোদিন নয়!
এখন আকাশ, আলো, – একে অপরের নিজ দায়ে
কাছাকাছি হতে জানে – সূর্য, চাঁদ, – এপিঠ ওপিঠ
একে অপরের সাথে রাত্রি ও দিনের ব্যবধানে
পরস্পর জ্যোৎস্না, যৌবন, রোদ, ভালোবাসা চলাচল করে!

আমাদেরও বলা হবে, যেমন সূর্যে হয়, ঐ চাঁদে হয়!
দিন ও রাত্রির ব্যবধানে যেমন ওদের হয়, পরস্পর
দূরে ও অদূরে উষ্ণ সংরাগের সন্ধিতে তন্ময়
জন্মে ও মৃত্যুতে ফের একদিন আমাদেরও হবে!

যখোন পৃথিবী আর দেশে দেশে দুরন্ত দুঃখের
দারুণ সত্তায় জেগে মরেনা অসহ্য মাথা কুটে!
তখোন আকাশ আলো হয়তো বা মিলে যায়, মেলেঃ
তখোন পৃথিবী হয়তো বার বার ফিরে পায় তারে!
তখোন তোমারে পাবো, দেখা হবে, ফের দেখা হবে!

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

মাতৃভাষা

আমি জানিনা দুঃখের কী মাতৃভাষাভালোবাসার কী মাতৃভাষাবেদনার কী মাতৃভাষাযুদ্ধের কী মাতৃভাষা।আমি জানিনা নদীর কী মাতৃভাষানগ্নতার কী মাতৃভাষাএকটা নিবিড় বৃক্ষ কোন

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top