তুমি ভালো আছো

হৃৎপিণ্ড থেকে দুটি দুঃখময় জাগরণ
চোখের গোলকে এনে দেখছি তোমাকে,
তুমি ভালো আছো?

বুকের বাঁ পাশ থেকে কারুকার্য্যময় একটি দীর্ঘনিশ্বাস
আমি নিদ্রাহীন আত্মার উপর তুলে চোখ খুলে
দেখছি তোমাকে
তুমি, ভালো আছো?

বন্যা বিতাড়িত ভীত জলের প্লাবন খাওয়া
মানুষের মতো আমি
দেখছি তোমাকে, তুমি ভালো আছো?

বাইরে বিবস্ত্র যুগ, হাহাকার, বাইরে তমসা
বাইরে বাগানে ওরা বসে আছে
গোলাপের নামে সব অবগোলাপের দল!
বাইরে কোথাও কোনো মেঘ নেই, নষ্ট নির্মেঘ রাত্রি
কাঁদছে কুকুর!
নেবুর পাতার মতোনিদ্রাহীন আমার নির্জন বুকে
বইছে বাতাস!
মুহূর্তে কোথাও যেনো খুলে গেলো খুনের দরোজা;
তুমি ভালো আছো?

পৃথিবীতে আজ বড় অবিশ্বাস!
কখনো কান্নার কাছে মুখ নিয়ে মানুষ দেখিনি!
সৌর মেইল দূরে কান পেতে
কম্পমান আত্মার ভিতরে আজ
অলৌকিক
দেখছি তোমাকে, তুমি ভালো আছো?

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top