কত ভালবাসি

জড়ায়ে মায়ের গলা শিশু কহে আসি,-
“মা, তোমারে কত ভালোবাসি!”
“কত ভালবাস ধন?” জননী শুধায়।
“এ-ত।” বলি দুই হাত প্রসারি’ দেখায়।
“তুমি মা আমারে ভালবাস কতখানি?”
মা বলেন “মাপ তার আমি নাহি
জানি।”
“তবু কতখানি, বল।”
“যতখানি ধরে
তোমার মায়ের বুকে।”
“নহে তার পরে?”
“তার বাড়া ভালবাসা পারি না
বাসিতে।”
“আমি পারি।” বলে শিশু হাসিতে
হাসিতে!

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

মা

যখন ডাকি শিউলি হয়েশরৎ তখন
ভোরের হাওয়ায় বলে
কান্না রাখিস না, মা তো ছিলই মা তো আছেই,
সবখানেতেই মা
যখন ডাকি মা
সহস্র চোখ বিপন্ন

বাকি অংশ »

বাবা আর মা

বাবাও নাকি ছোট্ট ছিলেনমা ছিলেন একরত্তিঠাম্মি দিদু বলেন, এসবমিথ্যে নয় সত্যি।বাবা ছিলেন আমার সমানটুয়ার সমান মাবাবা চড়তেন কাঠের ঘোড়ায়মা দিতেন

বাকি অংশ »

অ্যালবাম 

মা, তোমাকে হটাত এই২০শে সেপ্টেম্বরের ভোরে মনে পড়লো।এই মেঘ ও রৌদ্রের শারদীয়া আলোতোমার ফোটোতে আলোকসম্পাতের মতো খেলা করছে।মা তোমাকে মনে

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

Scroll to Top