মাছরাঙা, কৃষ্ণচূড়া আর মঞ্জুমালা

তোমাকে ভালোবাসবো ব’লে মাছরাঙা ধ’রে
রেখেছিলাম খাঁচায়, আশায় একটি কৃষ্ণচূড়া পুঁতেছিলাম টবে
চুম্বনো ভরাবো ঠোঁট — ডানায় কী ডালে
শক্তপোক্ত ঋতুবাস হবে
মঞ্জুমালা তুমি আর কিছুই নিলে না —
মাছরাঙা উড়ে গেলো, খোলা তার রং
কৃষ্ণচূড়া বনবাসী, আকাশ-সমান গলা
এ রকম চল্লিশ বছর!
তোমাকেই ভালোবাসতাম ব’লে অভিমানে মাছরাঙা
কতোদিন স্পর্শ করেনি মাছ,
পায়ের পাতায় ধরেছিলো অন্যদণ্ড
লাল-নীলে মেলেনি যে সেতু!
তোমাকে ভালোবাসতাম ব’লেই শ্রীকাতর কৃষ্ণচূড়া
কতোদিন দেখেনি যে রাধা
ডালে পেতেছিলো ফাঁদ, পতঙ্গ বসিয়েছিলো গালে
সবুজের মিলে উড়ায়নি চিত্রের বাহার!
একফোঁটা বিষ আর অন্তহীন অবহেলা
পাখিটির চঞ্চু আর বৃক্ষের শিকড়ে
গূঢ় ব্যপ্ত ; আর মঞ্জুমালা তুমি —
আমারও কি অন্য দোষ ছিলো ?

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

আমরা কেউ কেউ ডাস্টবিন

ডাস্টবিনেরা কষ্ট জমা করে রাখে,অদ্ভুত সব কষ্ট। উচ্ছিষ্টের কষ্ট, অবশিষ্টের কষ্টঅপেক্ষার কষ্ট, উপেক্ষার কষ্টরাতের কিংবা ক্ষুধার্তের কষ্ট।ডাস্টবিন দেখে ঝকঝকে ডাইনিঙরাসুগন্ধি

বাকি অংশ »

শুন্য

তোমার জন্য যতটা পথ হেঁটেছিততটা পথ হাঁটলেআমি পৌঁছে যেতে পারতাম জেরুজালেমআমার প্রিয়তম শহর।তোমার জন্য যতটা রাত কেঁদেছিততটা কান্নায় আমি ছুঁয়ে

বাকি অংশ »

মানুষ বড় অভিমানী 

মানুষ বড় অভিমানী প্রাণীসে চায়,তার মন খারাপ হলেপ্রিয় মানুষটাকে না বললেওসে বুঝে ফেলুক।ফোন করে খানিক ম্লান গলায়‘হ্যালো’ বলতেই ওপারের মানুষটা

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top