কাঁটা 

তোমার পায়ে কাঁটা ফুটেছিল।
টিটলাগড়ে আলপথে।তখন সন্ধ্যা ঝুঁকে পড়েছে।
তুমি উ: বলতেই আমি বললাম, দাঁড়াও, নড়ো না।
তোমার পায়ে আমি হাত দেবো, এ জন্য তোমার লজ্জা!
তোমার পা তো ফাটা ফাটা নয়, লজ্জা কি!
তোমার পা কোদালের মতন বিশ্রী নয়।
নরম এবং যতটা ছোট হলে মানায়।
জাপানি মেয়ের মতন খুব নরম,খুব ছোট নয়,
অবশ্য কোন জাপানি মেয়ের পা আমি এ পর্যন্ত ছুঁইনি যদিও।

আমি মাটিতে বসে, হাতে তোমার পা।
তুমি দাঁড়িয়ে একটু বেঁকে,
শরীরের ভঙ্গি জিজ্ঞাসা চিহ্নের মতন।
তোমার লাল টুকটুকে চটি, পায়ের পাতাও লালচে।

কোথায় ব্যথা?
যেখানে কাঁটা ফুটেছে।
কোথায় কাঁটা?
আমি জানি না।

ঠিক, কাঁটার কথা আমারই জানা উচিত।

আমি তোমার পাঁয়ে হাত বুলোতে লাগলাম।

উ: দেখ, কোথায় কাঁটা!
এই তো দেখছি।

আমি সত্যই দেখছিলাম,
দু’হাতের মূঠোয় তোমার নরম যতটা ছোট হলে মানায়
পায়ের পাতাটি ধরে টিটলাগড়ের সেই অবনত সন্ধ্যায়
আমি গভীরভাবে দেখছিলাম।
কাঁটা দেখিনি, দেখেছি গোলাপি সৌন্দর্য।
কিন্ত কাঁটা খুঁজতেই হবে, নইলে তোমার পায়ে হবে ব্যথা। বিষ।
এই তো এখানে , খুব ছোট, প্রায় দেখাই যায় না।
এত ছোট কাঁটা, হাত দিয়ে তোলা যায় না।
ঠোঁট দিয়ে তোলার জন্য আমি তোমার পদ চুম্বন করলাম।
তুমি এই অসভ্য বলে আমার মাথায় হাত রাখলে,
দেবী মূর্তির মতন ভঙ্গি।

তুমি এখন স্বাধীন স্বাস্থ্যবান পায়ে অন্য পৃথিবীতে ঘুরে বেড়াও।
আমি তোমাকে আর দেখি না।
তুমি আমার দেখাও চাও না।
জানি না, তোমার পদতল এখনও গোলাপি কিনা।

কিন্তু সেই ছোট কাঁটাটা আমি রেখে দিয়েছি,
খুব গোপনে, খুব ভেতরে, লুকিয়ে।
প্রায়ই টের পাই।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

বাবা আর মা

বাবাও নাকি ছোট্ট ছিলেনমা ছিলেন একরত্তিঠাম্মি দিদু বলেন, এসবমিথ্যে নয় সত্যি।বাবা ছিলেন আমার সমানটুয়ার সমান মাবাবা চড়তেন কাঠের ঘোড়ায়মা দিতেন

বাকি অংশ »

একটি সংলাপ

মেয়ে: তুমি কি চাও আমার ভালবাসা ?ছেলে: হ্যাঁ, চাই !মেয়ে: গায়ে কিন্তু তার কাদা মাখা !ছেলে: যেমন তেমনিভাবেই চাই ।মেয়ে:

বাকি অংশ »

ভালোবাসি ভালোবাসি

ধরো কাল তোমার পরীক্ষা, রাত জেগে পড়ারটেবিলে বসে আছ,ঘুম আসছে না তোমারহঠাৎ করে ভয়ার্ত কণ্ঠে উঠেআমি বললাম— ভালবাস?তুমি কি রাগ

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top